1. 1newsftware.com@gmail.com : 1news 1news : 1news 1news
  2. dainikgonokothabd@gmail.com : dainikgonokothabd : dainikgonokothabd
  3. news@gmail.com : news :

গাইবান্ধা পলাশবাড়ীতে ১৪৪ ধারা জারি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪০ টাইম ভিউ

বাবুল রহমান রবিন 

গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পলাশবাড়ী পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে| মঙ্গলবার বেলা ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পলাশবাড়ী চৌমাথা হতে ৫০০ মিটার এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, কোন ধরণের অস্ত্র, লাঠি বা আগ্নেয়াস্ত্র বহন, শ্লোগান বা মিছিল, শব্দ যন্ত্র ব্যবহার নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে| উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ এই আদেশ জারি করেন|

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ জানান, উপজেলার বরিশাল ইউনিয়নের দুইটি রাজনেতিক দলের সংঘর্ষকে কেন্দ্র করে মঙ্গলবার রাজনেতিক দল দু’টি পরস্পর বিরোধী অবস্থানের কারণে পলাশবাড়ী চৌমাথা হতে ৫০০ মিটার এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে| এ কারণে মঙ্গলবার বেলা ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত ফৌজদারী কার্যবিধির ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়েছে|

প্রসঙ্গত,পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে জুনদহ বাজার এলাকায় পূর্বের জের ধরে উপজেলা বিএনপির সভাপতির দুই ভাগ্নে কাকন ও নিয়নের সাথে বরিশাল ইউনিয়ন ছাত্রশিবিরের কর্মী আল-আমিনের বাগবিতান্ডা শুরু হয়| একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়| এ খবর ছড়িয়ে পড়লে দুই দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংর্ঘষ ছড়িয়ে পরে| সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বিএনপি-জামায়াতের দফায় দফায় এই সংঘর্ষে উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডলসহ উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়| আহত উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডলকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদেরকে পলাশবাড়ী উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়|

এ ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপি মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় পলাশবাড়ী চৌমাথা মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয়|

অপরদিকে একই সময়ে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী ফ্লাইওভারের নিচে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী|

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Soft Host