1. 1newsftware.com@gmail.com : 1news 1news : 1news 1news
  2. dainikgonokothabd@gmail.com : dainikgonokothabd : dainikgonokothabd
  3. news@gmail.com : news :

কাজিরহাটে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারমুখী আচরণ ও হুমকি 

  • আপডেটের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩১ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক, কাজিরহাট (বরিশাল):

বরিশালের কাজিরহাট থানাধীন আান্দারমানিক ইউনিয়নে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে জোরপূর্বক দখল বাধা, মারমুখী আচরণ ও বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. দুলাল হাওলাদার ওরফে আঃ হক হাওলাদার বাদী হয়ে কাজিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আান্দারমানিক ইউনিয়নের ১নং ওয়ার্ডের আান্দারমানিক গ্রামের মৃত রহমান হাওলাদারের ছেলে মো. দুলাল হাওলাদারের সঙ্গে একই এলাকার দীপু হাওলাদার (৩০), শিমলা বেগম (৪০) ও নিলিমা বেগম (৩৫)-সহ বিবাদীদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিবাদীরা সম্পর্কে বাদীর আত্মীয় এবং একই বাড়িতে পাশাপাশি বসবাস করেন। পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তির একাংশের বৈধ মালিক ও ভোগদখلকারী হওয়া সত্ত্বেও বিবাদীরা জোরপূর্বক উক্ত জমি দখলের পাঁয়তারা করে আসছেন।

স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-মীমাংসার চেষ্টা করা হলেও বিবাদীরা তা অমান্য করেন। পরবর্তীতে বাধ্য হয়ে বাদী বিজ্ঞ আদালতে একটি মোকাদ্দমা (নং-১৪০/২০১৩) দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। আদালত বিচারাধীন থাকার পরও বিবাদীরা ক্ষিপ্ত হয়ে বাদী ও তার ওয়ারিশদের বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে বিকেল আনুমানিক সাড়ে তিনটার সময় বিবাদীরা পূর্ব বিরোধের জের ধরে বাদীর বাড়ির উঠানের মাটি কেটে গর্ত করে চলাচলে বাধা সৃষ্টি করেন। এছাড়া উঠানে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ ও নেটের জাল দিয়ে ঘেরাও করে জোরপূর্বক জবরদখলের চেষ্টা চালান। এ সময় প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারমুখী আচরণসহ খুন-জখমের হুমকি দেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং উভয় পক্ষের মধ্যে আইন শৃঙ্খলা অবনতি ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।,,

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Soft Host