
মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলায় স্ত্রীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও মানসিক হয়রানির অভিযোগ তুলে থানায় লিখিত আবেদন করেছেন এক স্বামী। বুধবার (৫ আগস্ট) মোহনপুর থানায় দাখিল করা ওই অভিযোগে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে তার ওপর বিভিন্ন ধরনের নির্যাতন চালানো হচ্ছে।
অভিযোগে উল্লেখ করা হয়, বিবাহের পর থেকে দাম্পত্য জীবনে নানা কারণে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে স্ত্রী ও তার পরিবারের সদস্যরা তাকে শারীরিকভাবে মারধর করেন এবং বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে। এতে তিনি শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আবেদনে উল্লেখ করেন।
ভুক্তভোগী আরও জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে তার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে মোহনপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রযুক্তি সহায়তায়: Soft Host
Leave a Reply