1. 1newsftware.com@gmail.com : 1news 1news : 1news 1news
  2. dainikgonokothabd@gmail.com : dainikgonokothabd : dainikgonokothabd
  3. news@gmail.com : news :

জনগণকে আমার কাছে আসতে হবে না, আমি জনগণের কাছে যাবো: – ওসি দাকোপ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪৫ টাইম ভিউ

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান

দাকোপথানা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ

শেখ খায়রুল বাশার বলেছেন, জনগণকে আমার কাছে আসতে হবে না। আমি জনগণের কাছে যাবো।দাকোপ থানায় ওসি শেখ খায়রুল বাশার দায়িত্ব গ্রহণের পরপরই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে আইনশৃঙ্খলা পরিস্হিতি উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

দাকোপে চুরি,ডাকাতি ছিনতাই,ইভটিজিং,কিশোর

গ্যাং, অনলাইন জুয়া, ,মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। অপরাধ দমনে কোনো ধরনের আপস করা হবে না এবং আইন প্রয়োগে সর্বোচ্চ কঠোরতা অব্যাহত থাকবে।

আজ ১৬ জুন মঙ্গলবার দুপুর ১২ টারদিকে বাজুয়া সাপ্তাহিক হাট মঙ্গলবার এক পথ সভায় বলেন,, দায়িত্ব পালনে সামান্যতম শৈথিল্যও গ্রহণযোগ্য নয়। কোনো সুপারিশ, তদবির, রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবশালী মহলের চাপ আইনের গতিকে এক চুলও বাঁকাতে পারবে না। অপরাধী যে-ই হোক, যত বড় পরিচয়েরই হোক না কেন—তার ঠিকানা হবে আইনের কঠোরতম ব্যবস্থা। তিনি আরও বলেন, সমাজ আর নীরব থাকবে না। মাদক সংশ্লিষ্ট প্রতিটি স্পট চিহ্নিত করা হবে, প্রতিটি চক্র ভেঙে দেওয়া হবে এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। অভিযান হবে নিরপেক্ষ, দৃশ্যমান ও ধারাবাহিক। নাম, পদবি বা পরিচয়ের আড়ালে কেউ নিরাপদ থাকবে না।

ওসি শেখ খায়রুল বাশার বলেন, এখন সময় শক্ত অবস্থানের। এখন সময় প্রমাণ করার—আইন ঘুমিয়ে নেই। মাদকের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করা হয়েছে, এবং এই যুদ্ধে নরম ভাষা নয়, কার্যকর কঠোরতাই হবে একমাত্র উত্তর।

এই দর্শনটি পুলিশি সেবার ক্ষেত্রে একটি অত্যন্ত ইচিবাক ও জনকল্যাণকর পদক্ষেক।এর মাধ্যমে পুলিশের প্রতি সাধারণ মানুষের ভয় ও দুরুত্ব দূর হয় এবং দ্রুত সেবা নিশ্চিত করা সম্ভব হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It