1. 1newsftware.com@gmail.com : 1news 1news : 1news 1news
  2. dainikgonokothabd@gmail.com : dainikgonokothabd : dainikgonokothabd
  3. news@gmail.com : news :

মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয়: দেওখোলায় তরুণদের মাঝে মো. মুস্তাফিজুর রহমান রানার ফুটবল উপহার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৯ টাইম ভিউ

মোঃ আকাশ আহমেদ,স্টাফ রিপোর্টারঃ-  

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৫ নং দেওখোলা ইউনিয়নকে একটি আদর্শ ও মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. মুস্তাফিজুর রহমান রানা। তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে তিনি স্থানীয় যুবকদের মাঝে ফুটবল উপহার দিয়েছেন।

সোমবার বিকেলে দেওখোলা বাজারে তাঁর নিজস্ব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তরুণদের হাতে এই ক্রীড়াসামগ্রী তুলে দেওয়া হয়।

ফুটবল বিতরণকালে গরীব, দুঃখী ও অসহায় মানুষের প্রিয় বন্ধু হিসেবে পরিচিত মো. মুস্তাফিজুর রহমান রানা বলেন:

“তরুণ সমাজই একটি দেশের ভবিষ্যৎ। যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমি ৫ নং দেওখোলা ইউনিয়নকে একটি সুস্থ, সুন্দর এবং মাদকমুক্ত আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। তরুণরা মাঠে ফিরলে সমাজ থেকে অন্যায়-অপরাধ দূর হবে।”

উক্ত অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী তরুণ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান পদপ্রার্থীর এমন ইতিবাচক ও তরুণবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দেওখোলা ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ। তরুণরা ফুটবল হাতে পেয়ে অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং এলাকার ক্রীড়া চর্চাকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It