1. 1newsftware.com@gmail.com : 1news 1news : 1news 1news
  2. dainikgonokothabd@gmail.com : dainikgonokothabd : dainikgonokothabd
  3. news@gmail.com : news :

ভূমি অপরাধ প্রতিরোধে কঠোর আইন, দ্রুত নিষ্পত্তি হচ্ছে বিরোধ: ইউএনও ফাহিমা বিনতে আখতার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৬৪ টাইম ভিউ

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি:

ভূমি সংক্রান্ত অপরাধ প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে প্রণীত ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ কার্যকর হওয়ায় ভূমি বিরোধ নিষ্পত্তি ও প্রতারণা রোধে নতুন মাত্রা যুক্ত হয়েছে। এ আইনের আওতায় ভূমি জালিয়াতি, অবৈধ দখল, মিথ্যা তথ্য প্রদান এবং জাল দলিল তৈরির মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার বলেন, ভূমি সংক্রান্ত সেবা এখন আরও সহজ ও জনবান্ধব হয়েছে। ভূমি বিরোধ ও অপরাধ দ্রুত নিষ্পত্তির জন্য উপজেলা প্রশাসন আইন অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছে। সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা প্রদান এবং প্রকৃত মালিকের অধিকার নিশ্চিত করাই এ আইনের মূল লক্ষ্য।

বাংলাদেশ গেজেটে প্রকাশিত ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ অনুযায়ী সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তিমালিকানাধীন ভূমি দখল, প্রতারণা ও জালিয়াতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিনের ভূমি বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য আইনি কাঠামো আরও শক্তিশালী করা হয়েছে।

ইউএনও ফাহিমা বিনতে আখতার আরও বলেন, “ভূমি সংক্রান্ত প্রতারণা ও জালিয়াতি রোধে জনগণকে সচেতন হতে হবে। যেকোনো জমি ক্রয়-বিক্রয় বা হস্তান্তরের আগে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করা জরুরি। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”তার ধারাবাহিকতায় আজ মুঙ্গলবার (১৬জুন)হতে মোহনপুর ইউএনও অফিসে প্রথম দিন কোর্ট পরিচালিত হয়।

তিনি জানান, ভূমি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ও মামলা এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে জনগণ সহজে ন্যায়বিচার পেতে পারেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It