1. 1newsftware.com@gmail.com : 1news 1news : 1news 1news
  2. dainikgonokothabd@gmail.com : dainikgonokothabd : dainikgonokothabd
  3. news@gmail.com : news :

মোহনপুরে পারিবারিক বিরোধে সংঘর্ষ, নিহত ১; আহত কয়েকজন

  • আপডেটের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৪ টাইম ভিউ

স্টাফ রিপোর্টার :

রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছী ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে পারিবারিক বিরোধ ও আম নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক হরিহরপাড়া গ্রামের ভুগর মণ্ডলের ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে চলমান পারিবারিক বিরোধের জেরে শনিবার আম নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নিলে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It