1. 1newsftware.com@gmail.com : 1news 1news : 1news 1news
  2. dainikgonokothabd@gmail.com : dainikgonokothabd : dainikgonokothabd
  3. news@gmail.com : news :

জলবায়ু পরিবর্তন রোধে বরিশালে শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

  • আপডেটের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

“গাছ লাগাই, পরিবেশ বাঁচাই; জলবায়ু পরিবর্তন রুখে দাঁড়াই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল জেলার হিজলায় জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি ও সেমিনারের আয়োজন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লাইফ স্কিলস বেসড এডুকেশন (LSBE) প্রকল্পের অধীনে জাতীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে আজ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারি সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। আজ (২৮ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। সাদা স্কুল ইউনিফর্ম পরিহিত ছাত্র-ছাত্রীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে র‍্যালিতে অংশ নেয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীদের কণ্ঠে পরিবেশ রক্ষা ও গাছ লাগানোর পক্ষে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান শোনা যায়।র‍্যালিতে নেতৃত্ব দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী।র‍্যালি শেষে বিদ্যালয় মিলনায়তনে একটি সংক্ষিপ্ত সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বক্তারা বর্তমান বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এবং এর ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের, বিশেষ করে বরিশালের পরিবেশগত ঝুঁকিগুলো তুলে ধরেন।বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রজন্মকে এখনই সচেতন হতে হবে। প্লাস্টিকের ব্যবহার বর্জন, যত্রতত্র ময়লা না ফেলা এবং অধিক পরিমাণে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। কর্মসূচিটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সুধীসমাজ আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।,

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It